এমটিনিউজ২৪জবস : বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা: ডেটা সেন্টারের পরিচালনগত কার্যপদ্ধতি বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যশোর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬