বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ০৯:৪৩:৩৬

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা পেপার মিলস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা পেপার মিলস

এমটিনিউজ২৪জবস : যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: বাজারে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড এবং সুইডিশ বোর্ড পেপার বিক্রয়ের দক্ষতা।  
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ৩৭ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: শিল্পের মানদণ্ড ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।