বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৩:২৮

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কয়ার গ্রুপে, আজই আবেদন করুন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্কয়ার গ্রুপে, আজই আবেদন করুন

এমটিনিউজ২৪জবস : স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিপো পরিচালনা বিভাগ টেকনিশিয়ান (ফ্রিজার) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: টেকনিশিয়ান (ফ্রিজার)
বিভাগ: ডিপো পরিচালনা
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কারিগরি সনদসহ ডিপ্লোমা বা এসএসসি।
অন্যান্য যোগ্যতা: কোল্ড-চেইন অপারেশন, রেফ্রিজারেশন বা সংশ্লিষ্ট কারিগরি কাজে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন 
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্যাকেজ প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর  ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।