বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০১:০৮

দেশের ১৬ জেলায় জনবল নিয়োগ দেবে ব্র্যাক এন্টারপ্রাইজ

দেশের ১৬ জেলায় জনবল নিয়োগ দেবে ব্র্যাক এন্টারপ্রাইজ

এমটিনিউজ২৪জবস : দেশের ১৬ জেলায় জনবল নিয়োগ দেবে ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ। প্রতিষ্ঠানটি তাদের ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক ১৫,৪৫৫ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি/কৃষি /ফুড টেকনোলজিতে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করার দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: রংপুর, বগুরা, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদাহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ।

বেতন: ১৫,৪৫৫ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি ও আরো অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।