বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ০৪:১২:১০

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

এমটিনিউজ২৪জবস : ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৫,৪৫৫ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি/কৃষি /ফুড টেকনোলজিতে ডিপ্লোমা 
অন্যান্য যোগ্যতা: দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করার দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: রংপুর, বগুরা, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদাহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ।
বেতন: ১৫,৪৫৫ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি ও আরো অন্যান্য সুবিধাদি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।