শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:২১:১৪

এসএসসি পাশেই এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

এসএসসি পাশেই এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)। বেসরকারি হাসপাতালটি কুক/সহকারী কুক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

আগ্রহী প্রার্থীরা সিভি, এনআইডি এবং সার্টিফিকেটের ফটোকপিসহ আগামী ১২ নভেম্বর তারিখের মধ্যে এভারকেয়ার হাসপাতাল ঢাকা- মেইন গেট এ কর্মরত সিকিউরিটি গার্ডের নিকট জমা দিতে হবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা 

পদের নাম: কুক/ সহকারী কুক

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ  

অন্যান্য যোগ্যতা: বাংলা/চাইনিজ খাবার প্রস্তুতির দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: হাসপাতালে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কাজ করার জন্য ইউনিফর্ম, ডিউটিরত সময়ে খাবার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইন্সুরেন্স, বাৎসরিক প্রফিট শেয়ারিং।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।