এমটিনিউজ২৪জবস : জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পৃথক ২২ পদে মোট ৩৯৩ জনকে নিয়োগ দেবে কর্তৃপক্ষ।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদের সংখ্যা : ২২ পদে ৩৯৩ জন
বয়সসীমা : প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে। তবে ৬ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর এবং ৮ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন ফি : ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা।
৪ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা। ৭ থেকে ১৭ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা। ১৮ থেকে ২২ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই https://cpadigital.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু করে ০৮ ডিসেম্বর, ২০২৬ ইং রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।