বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৭:১৫

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন

এমটিনিউজ২৪জবস : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরবিপি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ ডিসেম্বর পর্যন্ত। 

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরবিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ম্যানুফ্যাকচারিং বা কারখানা-ভিত্তিক কার্যপরিবেশে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: এইচআর ক্ষেত্রে ৪–৫ বছরের অভিজ্ঞতা। 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা-ভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, সার্ভিস বেনিফিট (চাকরিজনিত সুবিধা), ডব্লিউপিপিএফ, উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৪ ডিসেম্বর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।