শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩:৪৮

চাকরির সুযোগ পপুলার ফার্মায়

চাকরির সুযোগ পপুলার ফার্মায়

এমটিনিউজ২৪জবস : পপুলার ফার্মাসিউটিক্যালস জুনিয়র অফিসার (সিভিল ইঞ্জিনিয়ারিং) পদে জনবল নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, মুনাফা বোনাস, অর্জিত ছুটির নগদায়ন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ)-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: জুনিয়র অফিসার (সিভিল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর 

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট (https://popular-pharma.com)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।