রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ০৪:২৭:২৬

নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত

নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: ঢাকা

বয়স: ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে ৩৩ বছর এবং ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।