বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:১৪:৪১

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির মেইনটেনেন্স (মেকানিক্যাল) বিভাগ এজিএম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ২৪ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড

পদের নাম: এজিএম

বিভাগ: মেইনটেনেন্স (মেকানিক্যাল)

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি 

অন্যান্য যোগ্যতা: প্রিভেন্টিভ, প্রেডিক্টিভ এবং ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বিষয়ে কারিগরি জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ থেকে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন:  ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।