বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১০:৩৮

পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটিতে ৪ পদে ৮৭৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগামী ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। 

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রশাসন) ৩০ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ৪৬৮ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, নির্মাণকাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: হিসাব করণিক, ৯৭ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ২৮৪ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদন ফি: সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা। অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ফি জমা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে প্রবেশ করে নিবন্ধন, আবেদন ফরম পূরণ ও ফি জমা দিতে হবে। আবেদনপত্রের হার্ডকপি সরাসরি বা ডাকযোগে গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখুন এই ওয়েবসাইটে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।