শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৯:৫৭

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চারটি শূন্য পদে ৮৭৯ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ০৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০৪ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

পদসংখ্যা: ০৪টি
লোকবল নিয়োগ: ৮৭৯ জন

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ৩০টি 
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড- ৯) 
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৬৮টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা:  বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮৪টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিটফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।