মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৯:০১:৩৯

সালমানকে বাচ্চা নেয়ার পরামর্শ দিতে নারাজ ফারহা

সালমানকে বাচ্চা নেয়ার পরামর্শ দিতে নারাজ ফারহা

বিনোদন ডেস্ক : সালমান নিজেই যথেষ্ট বুদ্ধিমান, তাই বাচ্চা নেয়ার ব্যাপারে তাকে কোনো পরামর্শ দেয়ার প্রয়োজন নেই, যশলোক হাসপাতাল আয়োজিত আইভিএফ এবং সারোগেসির প্রচার এবং সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন পরিচালক ফারহা খান। এই ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ফারহা।

তাকে প্রশ্ন করা হয়, সালমান খান বাচ্চাদের ভীষণই ভালোবাসেন। কিন্তু এখনো তো বিয়ে করেননি দাবাং খান। সেক্ষেত্রে আপনি কি তাকে আইভিআই পদ্ধতিতে বাচ্চা নেয়ার পরামর্শ দিতে চান? উত্তরে তিনি বলেন, সালমান নিজেই যথেষ্ট বুদ্ধিমান। অন্যদের পরামর্শ দেন তিনি। আমাদের তাকে পরামর্শ দেয়ার কোনো প্রয়োজন নেই।

ফারহা স্বয়ং এই পদ্ধতিতে দুই মেয়ে ও এক ছেলের জন্ম দিয়েছেন। বেশি বয়সে সন্তানের জন্ম দিতে এই পদ্ধতিগুলি কতটা সফল সেব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ননা করেন ফারহা। তিনি বলেন, আইভিএফ পদ্ধতিতে সফলভাবে সন্তানের জন্ম দিতে পেরে তিনি গর্বিত।

উল্লেখ্য সম্প্রতি অভিনেতা তুষার কাপুর-ও এই পদ্ধতিতে সিঙ্গেল ফাদার হয়েছেন। সুপারস্টার আমির খান ও শাহরুখ খানের ছেলেদের জন্মও সারোগেসি পদ্ধতিতেই হয়েছে।
১৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে