মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ১০:১০:১৩

আবারো শাকিব খানের সাথে মহিয়া মাহী

আবারো শাকিব খানের সাথে মহিয়া মাহী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সাড়া জাগানো এক সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহী। কিছু দিন আগে চট্টগ্রামরে ছেলে অপুকে বিয়ে করে লাইট-ক্যামেরা থেকে দুরে ছিলেন তিনি। তবে এখন অবশ্য সেই ব্যস্ততা কাটিয়ে আবার কাজে ফিরছেন তিনি। আবারো শাকিবের বিপরীতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি।

বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার প্রতিজ্ঞা’ শিরোনামের ছবিটির মধ্য দিয়ে দর্শক আবারো ঢাকাই সিনেমার কিং খান শাকিবের সাথে জুটি হয়ে রূপালি পর্দা মাতাতে দেখতে পাবেন মাহিকে। আগামী নভেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়।
১৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে