শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫২:৩৪

সালমান খান ভোলেননি, তার 'না' মানে 'না'!

সালমান খান ভোলেননি, তার 'না' মানে 'না'!

বিনোদন ডেস্ক: সম্ভবত দাবাংয়ের সেই জনপ্রিয় ডায়ালগ মেনেই চলেন বলিউড তারকা- একবার মনস্থির করলে তা ভাঙতে নিজের কথাও শোনেন না তিনি। সেই প্রমাণই রাখলেন রণবীরের সঙ্গে ফটোশুটের প্রস্তাবে।  

বেশ কয়েক বছর আগে একটা নাইট ক্লাবে রণবীরের সঙ্গে ঝামেলা বাঁধে সাল্লুর। রণবীরের বাবা ঋষি কাপুরের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও তার ছেলেকে মোটেও পছন্দ করেন না তিনি।  

তা ছাড়া সাবেক প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ির পর রণবীর সম্পর্ক গড়েন ক্যাটের সঙ্গে। দীর্ঘদিন একটা ফ্ল্যটে একসঙ্গেই থাকতেন তারা। 'আজব প্রেম কি গজব কাহিনী' ছবিটি করার সময় তাদের প্রেমের শুরু। এতে রণবীরের প্রতি বিষিয়ে ওঠে সালমানের মন। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে যে সালমান দেখতেই পারেন না রণবীরকে।
একটি মুভির আইটেম গান 'চিলার পার্টি'তে যখন সালমানের সঙ্গে রণবীরের থাকার কথা, তখনইতা বাতিল করেন বজরঙ্গি ভাইজান। তার আশপাশেই রণবীরকে দেখতে চান না তিনি।  

সম্প্রতি সালমানকে একটা ফটোশুটের প্রস্তাব দেওয়া হয়। সেখানে থাকবে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা। সেখানে আরো থাকবেন রণবীর কাপুর। এই কথা শুনে সে ফটোশুটের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। একটাই কথা তার- যেখানে রণবীর রয়েছে সেখানে তিনি থাকতে চান না। কিন্তু সেই ফটোশুট কি 'টাইগার'কে ছাড়া পূর্ণতা পাবে?-এমিরেটস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে