শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫৪:৫৩

৭০-৮০’র দশকের অভিনেত্রীদের সাহসী ছবি পোস্ট করলেন সানি লিওন

৭০-৮০’র দশকের অভিনেত্রীদের সাহসী ছবি পোস্ট করলেন সানি লিওন

বিনোদন ডেস্ক: ব্যঙ্গালুরুতে নিউ ইয়ার উপলক্ষ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল সানি লিওনের৷ কিন্তু কিছু রক্ষণশীল কন্নড় সংগঠনের প্রতিবাদে ভেস্তে যায় সেই অনুষ্ঠান৷ আসলে সানি লিওনকে আমন্ত্রণ জানানোতে ছিল তাদের আপত্তি৷ বিক্ষোভকারীদের বক্তব্য, তার মতো এক অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো মানে শহরের সংস্কৃতিকে অপমান করা৷ সেই নিয়ে প্রবল বিতর্ক হয়৷ এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন সানি লিওন৷ ইনস্টাগ্রামে ৭০ ও ৮০’র দশকের বলিউডের প্রথম সারির কিছু অভিনেত্রীর সাহসী ছবি পোস্ট করে নিচে লেখেন, নিজের মতো করে থাকাটাই একদম ঠিক৷

৩৬ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী ইনস্টাগ্রামে শর্মিলা ঠাকুর, মন্দাকিনী, ডিম্পল কাপাডিয়া, রেখা, জিনত আমনের মতো সেই সময়ের প্রথম সারির অভিনেত্রীদের বিকিনি এবং সাহসী পোশাক পরা কিছু ছবি পোস্ট করেন৷ নিচে লেখেন, নিজের মতো করে থাকাটাই একদম ঠিক৷ আর বলিউডের এই অভিনেত্রীদের কাছ থেকেই সেই শিক্ষা পেয়েছি৷

রেখা, জিনাত আমন, মন্দাকিনী, শর্মিলা ঠাকুর মতো অভিনেত্রীরা তাদের সময়ে বড় পর্দায় ঝড় তুলেছিলেন৷ এদের অভিনয় দক্ষতা নিয়ে কোন কথাই হবে না৷ অভিনয়ের জন্য সাহসী পোশাক পরতেও দ্বিধা করেননি৷ যেমন ১৯৬৭ সালে ‘এন ইভনিং ইন প্যারিস’ ছবিতে বিকিনি পরে নয়া ট্রেন্ড গড়েছিলেন৷ ‘ববি’ ছবিতে বিকিনি পরতে দেখা যায় ডিম্পল কাপাডিয়াকে৷ সেটাই ছিল তাঁর প্রথম বলিউড ছবি৷ ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাতে সাহসী পোশাক পরে চুটিয়ে অভিনয় করেছেন জিনাত আমন৷ আর ১৯৮৫ সালে ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে সাদা শাড়ি পরিহিতা মন্দাকিনীর স্নানের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় সিনেমাপ্রেমী মানুষেরা৷

আসলে এই সব অভিনেত্রীদের ছবি পোস্ট করে সানি লিওন বিক্ষোভকারীদের উদ্দেশ্য বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছে টিনসেল টাউন৷ তিনি বোঝাতে চেয়েছেন, এই অভিনেত্রীরা তাদের মতো করে সিনেমা, চরিত্র বেছে নিয়েছেন৷ চরিত্র অনুযায়ী পোশাক পরেছেন৷ সেই সিদ্ধান্তের জন্যই তারা এত সফল অভিনেত্রী হতে পেরেছিলেন৷

রিয়ালিটি শো বিগ বসে অংশগ্রহণ করতে ভারতে আসেন সানি লিওন৷ এরপরেই বলিউডের নজরে পরে যান তিনি৷ ২০০২ সালে তার প্রথম বলিউড ছবি ‘জিসম টু’ মুক্তি পায়৷ এরপর জ্যাকপট, এক পহেলী লীলার মতো ছবিতে অভিনয় করেন তিনি৷ তবে আইটেম সঙে নাচ করে সবচেয়ে বেশি আলোড়ন ফেলে দিয়েছেন সানি৷ সম্প্রতি আরবাজ খানের সঙ্গে ‘তেরা ইন্তেজার’ ছবিটি মুক্তি পায়৷
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে