শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:২৮:০৯

এবার নতুন চমক দেখাবেন জয়ার সঙ্গে পাওলি!

এবার নতুন চমক দেখাবেন জয়ার সঙ্গে পাওলি!

বিনোদন ডেস্ক: এবার নতুন চমক দেখাবেন জয়ার সঙ্গে পাওলি!  টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ‘কণ্ঠ’ নামের ওই ছবিতে কাজ করবেন জয়া আহসান।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দু’জনের ছবিতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন জয়া। তবে এই খবরে আরো চমক হলো, জয়ার সঙ্গে এই সিনেমায় দেখা যাবে পাওলি দামকে।

একজন ক্যানসার আক্রান্ত রোগীকে নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ছবির মূল চরিত্রে পরিচালক শিবপ্রসাদই অভিনয় করছেন। আর তার চরিত্রের থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করছেন জয়া।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে