রবিবার, ০৮ এপ্রিল, ২০১৮, ১০:২১:৪১

‘হ্যাঁ আমি রাজি’! কী করতে রাজি হলেন আলিয়া ভাট?

‘হ্যাঁ আমি রাজি’! কী করতে রাজি হলেন আলিয়া ভাট?

বিনোদন ডেস্ক: ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন আলিয়া ভাট। চলছে গুল্লি বয়ের শুটিং। কিন্তু, এই ব্যস্ত শিডিউলের মধ্যে দু’দিন পর দেখা করার ডেট দিয়েছেন আলিয়া। ভাবছেন কেন ? না কোনও বিশেষ সাক্ষাৎকারের জন্য নয়। দু’দিন বাদে, মানে ১০ এপ্রিল আলিয়ার আগামী ছবি রাজি'র ট্রেলার লঞ্চ হচ্ছে।

রোববার আলিয়ার একটি ভিডিও শেয়ার করে এক দর্শক, অনুরাগী সহ সকলকে দু’দিন পরে ট্রেলারটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। করণ জোহর প্রযোজিত এই ছবিতে আলিয়াকে একজন স্পাইয়ের ভূমিকায় দেখা যাবে। আলিয়ার শেয়ার করা ৪০ সেকেন্ডের ভিডিও ক্লিপটিও সেই ইঙ্গিত দিয়েছে। ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। প্রত্যেক ছবিতে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেন আলিয়া।

এই ছবিতেও তেমন দেখা যেতে পারে। এর আগে আলিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার মনে হয় রাজি-তে দর্শক একেবারে অন্যভাবে আমাকে দেখবে। এই প্রথম এমন কোনও পিরিওডিক ছবি করছি, যেটা বাস্তবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

ভিডিওতে আলিয়াকে দেখা যাচ্ছে ফোনে কারওর সঙ্গে কথা বলতে। সেখানে তিনি ওপারের (বর্ডারের ওপারের) খবর নিচ্ছেন। অভিনেত্রীর শেষ কথা, হ্যাঁ আমি রাজি। কী করতে রাজি হলেন আলিয়া? কেনই বা রাজি হলেন? এসবের উত্তর পাওয়া যাবে ১০ এপ্রিল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে