মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ০১:২০:৫৭

কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা?

কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা?

বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এবার বিগ বাজেটের ছবি নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবির নাম এখনো ঠিক না হলেও জানা গেছে ছবিটি পরিচালনা করবেন ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী। এই ছবির আনুমানিক বাজেট ধরা হয়েছে ৫ কোটি টাকা। বিগ বাজেটের এই ছবিতে কাজ করবেন চিত্রনায়ক শাকিব খান।

ছবিতে শাকিবকে দেখা যাবে একজন কলেজ টিচারের চরিত্রে। যার মধ্যে থাকে দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা। বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হসেবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। আর তাকে সহায়তা করতে হাজির হবেন এক নায়িকা। কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা?

 কিন্তু নতুন এ ছবিতে কে হচ্ছেন শাকিবের নায়িকা সেটি এখনো জানা যায়নি। ঘুরে ফিরে আসছে নানা নাম। শোনা যাচ্ছে কলকাতার কোনো জনপ্রিয় নায়িকাকেও নেয়া হতে পারে এই ছবিতে। তবে কে হবেন সেটি নিশ্চিত নয়। তাই দর্শক ভক্তদের মনে প্রশ্ন কে থাকছেন এই ছবিতে শাকিবের বিপরীতে?

এ প্রশ্নের জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করার পর নায়িকার বিষয়টি চূড়ান্ত করা হবে। আগে তাকে চূড়ান্ত করতে চাই।’ জানা গেছে, ছবিটি যৌথভাবে নির্মাণ করবে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস। বর্তমানে চলছে চিত্রনাট্য গোছানোর কাজ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে