বিনোদন ডেস্ক: জামিনে মুক্ত থাকাকালীন প্রয়োজনে দেশ ছেড়ে বিদেশে যেতে পারবেন সালমান খান। জামিনে মুক্ত থাকাকালীন বিদেশে গিয়ে নিজে কাজ সারতে পারবেন সালমান। হরিণ শিকার মামলায় যোধপুর আদালতের তরফে এবার এমনই জানানো হয়েছে।
জানা যাচ্ছে, জামিনে মুক্ত হওয়ার পর সম্প্রতি মুম্বইতে ফেরেন সালমান খান। কিন্তু, আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনে থাকাকালীন দেশের বাইরে যেতে পারবেন না বলে জানানো হয় সালমান খান-কে। এরপর ফের আদালতের দ্বারস্থ হন সালমান খান। কাজের প্রয়োজনে যাতে তিনি দেশের বাইরে যেতে পারেন, সেই অনুমতি চেয়ে করা হয় আবেদন। সেই অনুযায়ী মঙ্গলবার যোধপুর আদালতের তরফে জানানো হয়, প্রয়োজনে এবার বিদেশে যেতে পারবেন বলিউড ‘ভাইজান’।
প্রসঙ্গত, বর্তমানে ‘রেস থ্রি’-র শুটিং করছেন সালমান খান। দুবাই থেকে শুটিং সেরে সম্প্রতি মুম্বই ফেরেন তিনি। ‘রেস থ্রি’-র পাশাপাশি ‘ভরত’-এর শুটিংও শুরু করেছেন সালমান। সবকিছু মিলিয়ে হরিণ শিকার মামলায় বর্তমানে জামিনে মুক্ত হয়ে, এক নাগাড়ে শুটিং শেষ করছেন সালমান খান।
এমটি নিউজ/এপি/ডিসি