মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ০৭:৪৮:২৬

অবশেষে পুরোন প্রেমিকার হাতই ধরলেন সঞ্জয় দত্ত

অবশেষে পুরোন প্রেমিকার হাতই ধরলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক; করণ জহরের সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। কিন্তু আচমকাই মাধুরী দীক্ষিতের সঙ্গে শেষ পর্যন্ত সঞ্জয় দত্তকে দেখা যাবে না বলেই খবর পাওয়া যায়। করণের সিনেমায় স্ক্রিন শেয়ার না করলেও, অভিষেক বর্মণ-এর পরবর্তী সিনেমায় ‘ধকধক গার্ল’-এর সঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।

পিঙ্কভিলার খবর অনুযায়ী, ব্যক্তিগতভাবে যে সম্পর্ক-ই হোক না কেন, সঞ্জয় দত্তের সঙ্গে এবার স্ক্রিন শেয়ারে কোনও আপত্তি নেই বলেই মত প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। অর্থাৎ, ‘খলনায়ক’-এর পর প্রায় ২৫ বছর পর এবার ফের একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতকে।

যদিও সঞ্জয় দত্ত এবং মাধুরী দিক্ষীত-ই বলিউডের প্রথম জুটি নন, সম্পর্ক ভেঙে গেলেও যাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এর আগে ‘যব উই মেট’-এ করিনা কাপুরের সঙ্গে অভিনয় করেন তাঁর এক্স বয়ফ্রেন্ড শাহিদ কাপুর।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে