মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ০৮:২৫:১৫

১০ বছর পর প্রিয়াঙ্কার বাহুডোরে সালমান

১০ বছর পর প্রিয়াঙ্কার বাহুডোরে সালমান

বিনোদন ডেস্ক; মুঝসে শাদি কারোগি’, ‘সালাম-এ ইশক’ এবং ‘গড তুসসি গ্রেট হো’-র পর এবার ‘ভরত’। দীর্ঘ ১০ বছর পর এবার ফের সলমন খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ঘাবড়ে গেলেন শুনে?

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। এবার পরিচালক আলি আব্বাস জাফরের সিনেমা ‘ভরত’-এ স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সলমন খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। পর পর ৩টি সিনেমার পর এবার ফের সলমনের সঙ্গে পিগি চপসের অনস্ক্রিন রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। আর সেই গুঞ্জনের মাত্রাটা আরও বেড়ে যায় পরিচালক আলি আব্বাস জাফর যখন ‘ভরত’-এর শুটিং ফ্লোরের ছবি টুইট করেন। আলি আব্বাস জাফরের ওই টুইটের পর থেকেই বি টাউনে ফের শোরগোল শুরু হয়েছে।

এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এবার ফের আলি আব্বাস জাফরের সিনেমায় দেখা যাবে সলমন খান-কে। বর্তমানে ‘রেস থ্রি’-র শুটিংয়ে ব্যস্ত সলমন খান। ‘রেস থ্রি’-তে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অনিল কাপুর, ববি দেঅল, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ডেইজি শাহ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে