বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ১১:২৩:৫৩

দীপিকার বিয়ের লেহেঙ্গা কে তৈরি করছেন?

দীপিকার বিয়ের লেহেঙ্গা কে তৈরি করছেন?

বিনোদন ডেস্ক : ‘লীলাবালি লীলাবালি বড় যুবতী সই গো। কী দিয়া সাজাইমু তারে”-বেজায় চিন্তায় এখন ডিজাইনার সব্যসাচী। কারণ তাঁর ওপর নাকি ভার পড়েছে কনে সাজানোর। আর এই কনে তো যে সে নয়! বলিউডের পদ্মাবতী।

দীপিকার বিয়ের লেহেঙ্গা কে তৈরি করছেন? টিনসেলে কান পাতলেই শোনা যাচ্ছে, গয়নার পর এবার বিয়ের পোশাকের নক্সা করে ফেলেছেন দীপিকা। শোনা যাচ্ছে বিয়ের দিন লেহেঙ্গা পড়বেন তিনি। যা বানাচ্ছেন ডিজাইনার সব্যসাচী।

বলিপাড়ার বাতাসে এখন একটাই খবর৷ খুব শীঘ্রই রাম-লীলার বিয়ে৷ সেসবের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত বর-কনে৷ দিন কতক আগে খবর এল, বিশেষ নক্সার গয়না বানাতে নায়িকা বেঙ্গালুরু ছুঁটে গিয়েছিলেন৷ স্যালনে সময় নিয়ে নিজের রূপচর্চাও করছেন৷ গুঞ্জন বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একদিন বসবে বিয়ে আসর। তাই বছর শেষে হাতে কোন কাজ রাখছেন অভিনেত্রী৷

বি-টাউনের এই লাভবার্ডস বরাবরই চুপচাপ থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে৷ সুতরাং তাঁরা যে সিক্রেট ওয়েডিংয়ের সিদ্ধান্ত নেবেন, তা অনেকেই বলছেন৷ জানা যাচ্ছে, সুইজারল্যান্ডের, জেনেভাতে চার হাত এক হবে৷ উপস্থিত থাকবে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব। -Kolkata24x7

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে