বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই সেরে ফেলেছেন ‘কন্ঠ’ ছবির শ্যুটিং৷ খুব শীর্ঘ্রই শুরু হবে তাঁর নেক্সট প্রজেক্ট ‘আহা রে মন’৷ আর এই দু’য়ের মাঝে রয়েছে বেশ খানিকটা সময়৷ ব্যস! প্ল্যান করেই পাওলি ছুঁট দিলেন ব্যাংককে৷ সঙ্গে হাবি অর্জুন৷ নবদম্পতির হানিমুন এক্সপ্রেস যেন শেষ হচ্ছেই না! সিকিম হয়ে সুইজারল্যান্ড ঘুরে এখন ব্যাংককে হল্ট করেছেন।
ব্যাংককে বিশেষ একজনকে নিয়ে মশগুল পাওলি। পাওলির কাছে ব্যাংকক শহরটা খুব পছন্দের৷ তাইতো নিজেদের সোশ্যাল সাইটে ছবি পোস্ট করার সঙ্গে নায়িকা জানান, “এখানে ভীষণ আনন্দ করছি আমরা৷
ব্যাংকক এমন একটা জায়গা, যেখানে কেউ কখনও বোর ফিল করবেনা৷ চারিদিকে অগণিত জিনিসের ছড়াছড়ি৷” একই সঙ্গে তিনি ব্যাংককের ফ্যাশন-ফুড মার্কেটের প্রশংসা করেন৷
প্রসংশার দাবি তো করেই এই শহর৷ বিভিন্ন ধরণের খাবার খেতে চাইলে বিশাল ফুড কোর্ট৷ স্ট্রিট ফুড চাইলে স্ট্রিট ফুড৷ রেঁস্তোরার খাবার চাইলে রেঁস্তোরার খাবার৷ সবই হাজির চোখের সামনে৷ শুধু খাবারই নয়, শপাহলিক (শপিংয়ে অ্যাডিকটেড) হলে চোখ বন্ধ করে ব্যাংকক থেকে শপিং করা যায়৷
এত ভ্যারাইটি, কোনটা ছেড়ে কোনটা কিনব সেই কনফিউশনে জর্জরিত৷ তাছাড়াও অভিনেত্রী বললেন, খাওয়া দাওয়া আর মার্কেটিং ছাড়াও এন্টারটেনমেন্টেরও অভাব নেই এই শহরে৷ “চারিদিকে কত কী রয়েছে” যা বলছে, মিসেস অর্জুন দেবের উৎসাহ একেবারে আকাশ ছোঁয়া৷
ব্যস্ত শিউডিউলের মাঝে ছুটি পেয়ে ঘুরতে বেড়িয়েছেন নায়িকা। তাই ছুটি কাটিয়ে শহরে ফিরে ফের নায়িকা ব্যস্ত হয়ে ছবির শ্যুটিংয়ে৷ যেকারণে চুটিয়ে মজা করে নিচ্ছেন নিজের স্বামীর সঙ্গে৷ -কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস