কাহিনীটা ঘটেছে হুমায়ুন আহমেদের নির্মিত নাটক দেবী নিয়ে। হুমায়ুন আহমেদের পুত্র নুহাশ এবন শীলার মতে তাদের অনুমতি না নিয়েই অনুমোদন দেওয়া অচ্ছে তাদের বাবার নির্মিত নাটক। আর সেটা অনুমোদন দিচ্ছেন হুমায়ুন আহমেদের ছোট স্ত্রী মেহের আফরোজ শাওন।
তবে এই কথা শোনার পরে নিজেরেও বক্তব্য তুলে ধরেন শাওন। শাওন বলেন ,’,‘ তাঁরা অহেতুক এ নিয়ে কথা বাড়াচ্ছে। কেউ যদি মনে করে আমার কাছ থেকে কোন কিছুর অনুমতি নিলে হবে। সে যদি আমার কাছে আসেন। তখন আমার বিবেচনায় যেটা বলে।সেটাই তো করবো। আমার ইচ্ছে আমি অনুমতি দিয়েছি। অনুমতি নেওয়াটা প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। আমি যতদূর জানি প্রযোজনা প্রতিষ্ঠানের সবার কাছ থেকে অনুমতি নেওয়ার কথা। আমি এটুকু জানি। এখন আমার কী কাজ কার কার থেকে অনুমতি নিলো কার কাছ থেকে অনুমতি নিলো না, সেটা দেখার? আমার অপরাধটা কী বুঝলাম না।’
নুহাশ জানিয়েছেন, ‘হুমায়ূন আহমেদের সমস্ত সৃষ্টি এখন তার উত্তরাধিকারদের স্বত্বাধিকারে। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া যে এই সিনেমাটি মুক্তি দেয়ার কাজ চলছিলো, সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত ছিল। যখন এই সিনেমার প্রযোজক জয়া আহসান এই বিষয়ে জানলেন, তিনি সাথে সাথেই আমার পরিবারের সাথে যোগাযোগ করলেন এবং আমাদের চারজনের অনুমতি নেয়ার জন্য আইনগত সব ব্যাবস্থা নিলেন। তিনি এই সিনেমার মার্কেটিংসহ বাকি কাজ বন্ধ রাখলেন আমাদের চার ভাইবোনের চুক্তিপত্রে সাইন হওয়া পর্যন্ত।’ এর উত্তরে শাওন বলেন,‘ তাহলে তো হলোই। সিনেমার টিজার বের হয়েছে। নিশ্চয়ই প্রযোজক তাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন’।
এমটি নিউজ/এপি/ডিসি