বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ০৬:২৭:২৬

ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দী শ্রীদেবী কন্যা জাহ্নবী! কী হয়েছে?

ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দী শ্রীদেবী কন্যা জাহ্নবী! কী হয়েছে?

বিনোদন ডেস্ক: মাত্রই প্রথম সিনেমার শুটিং শেষ করলেন প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। শশাঙ্ক খৈতানের পরিচালনায় ঈশান খাট্টারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। কিন্তু গতকাল তাকে মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা গেল।

সাদা টপের সঙ্গে কমলা রঙের শর্ট পরা অবস্থায় ক্লিনিকের সামনে ক্যামেরাবন্দী হন জাহ্নবী। যদিও ক্যামেরা দেখে তৎক্ষণাৎ গাড়িতে উঠে পড়েন তিনি। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি অসুস্থ শ্রীদেবী কন্যা? কিন্তু তেমন কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কাপুর পরিবার থেকে।

এদিকে অর্জুন কাপুর লন্ডনে পরিণীতি চোপড়ার সঙ্গে ‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সুযোগে তিনি তার সকল ভাই বোনদেরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আপন বোন অংশুলা কাপুরসহ সৎ বোন খুশি ও জাহ্নবীও লন্ডন যাত্রায় যোগ দিচ্ছেন ভাইয়ের সঙ্গে।

শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোনদের সঙ্গে দূরত্ব কমে গিয়েছে অর্জুন কাপুরের। সত্যিকারের বড় ভাইয়ের মতো তাদেরকে আগলে রেখেছেন তিনি। সেই সঙ্গে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করছেন, কিছুদিন আগে জাহ্নবীকে নিয়ে অশালীন কথা প্রকাশ করায় একটি ওয়েবাসাইটের বিরুদ্ধে সরব হয়েছিলেন অর্জুন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে