বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ১০:০৭:২২

অসহায় শিল্পীদের পাশে দাড়াচ্ছেন অপু বিশ্বাস

অসহায় শিল্পীদের পাশে দাড়াচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত কাজের ফাঁকে এবার অসহায় শিল্পীদের পাশে দাড়াতে কনসার্টে অংশ নিচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আগামীকাল শুক্রবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিকেল ৪টায় এই কনসার্টে অংশ নেবেন অপু বিশ্বাসসহ চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। অসহায় শিল্পীদের সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য এ কনসার্টের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এ কনসার্টে অংশ নেওয়ার সুযোগ পেয়ে অপু বিশ্বাস নিজেই বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘এতে অংশ নিতে পেরে নিজেরও ভালো লাগছে। সারা বছর নিজের জন্য কাজ করি। এবার সুযোগ পেয়েছি আমাদের সহকর্মীদের জন্য কাজ করার। যদিও আমার ব্যক্তিগত কাজ ছিলো, তারপরও অসহায় শিল্পীদের পাশে দাঁড়াতেই কনসার্টে অংশ নিচ্ছি।’

উল্লেখ্য, চলচ্চিত্রের অনেক শিল্পী বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। অর্থাভাবে তারা কষ্টে জীবন যাপন করছেন। তাদের আর্থিক সহযোগিতা করার মতো অর্থ শিল্পী সমিতির নেই। তাই শিল্পী সমিতির উদ্যোগে অসহায় শিল্পীদের জন্য ফান্ড গঠনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট। কনসার্টের অর্থ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে জমা হবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে