শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ০৩:১৯:৪৯

দৃষ্টিনন্দন পোস্টারের নেপথ্য কারিগর যিনি

দৃষ্টিনন্দন পোস্টারের নেপথ্য কারিগর যিনি

বিনোদন ডেস্ক : ‘প্রেমী ও প্রেমী’, ‘নবাব’, ‘বস টু’, ‘ধ্যাততিরিকি’, ‘ইয়েতি অভিযান’ ‘ডেঞ্জার জোন’ ‘ইন্সপেক্টর নটি.কে’ নূরজাহান, পাষাণ কিংবা সর্বশেষ ববি অভিনীত বিজলি ছবির পোস্টার যেখানে অভিনেত্রী ববি নিজেকে সুপার পাওয়ার সম্বলিত নারী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। এসব চলচ্চিত্রের পোস্টার একজনের হাত দিয়ে তৈরি হয়েছে। তিনি অর্নিল রাব্বী। ইতোমধ্যে এক ডজনেরও বেশি পোস্টার ডিজাইন করেছেন তিনি। অবশ্য বিজলির একটি পোস্টারই শুধু তাঁর করা।

দৃষ্টিনন্দন পোস্টারের নেপথ্য কারিগর যিনি:- এখনও ইউনিভার্সিটির গণ্ডি পেরোয়নি রাব্বীর, এরইমধ্যে দুই বাংলার বিখ্যাত সব অভিনেতা-অভিনেত্রীর পোস্টার ডিজাইন করে বাহবাও পেয়েছেন। এদের মধ্যে জিৎ, শাকিব খান, বাপ্পী চৌধুরী, ওম ও রোশান রয়েছেন। যারা তাঁর পোস্টার দেখে মুগ্ধ হয়েছেন। জানিয়েছেন শুভকামানা। নুসরাত ফারিয়া ও ববি তো রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেছেন।

অর্নিল রাব্বী দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একজন কর্মী। কিন্তু অসংখ্য দৃষ্টিনন্দন ও হিট ছবির নেপথ্য কারিগর রাব্বী ছিলেন আড়ালে। রাব্বী বলেন, ঢালিউড সিনেমার মাথা কাটা গলা কাটা, নকল পোস্টার দেখে অসহ্য হয়ে ডিজাইনে হাত দেই। সিনেমাকে দর্শকদের কাছে আকর্ষণীয় করতে প্রথম ভূমিকা রাখে পোস্টার।

একটি পোস্টার পুরো সিনেমাকে প্রেজেন্ট করে। যা দেখে প্রথমে দর্শক সিনেমা দেখতে আগ্রহী হয়। পোস্টার ডিজাইনে উৎসাহ দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও সিইও আলিমুল্লাহ খোকন ও বিপনণের রমিম রায়হান।

পোস্টার নিয়ে আগামীর ভাবনা নিয়ে বলেন, বাংলা সিনেমার পোস্টার নিয়ে আন্তর্জাতিক সিনেমার পোস্টারের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই। আধুনিক পোস্টার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমাকে তুলে ধরতে চাই।

রাব্বির পড়াশোনা করেছেন ঢাকা পলিটেকনিক্যালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। এখন পড়ছেন সিটি ইউনিভার্সিটিতে।রাব্বী বলেন, ‘পড়াশোনা শেষে জাজ মাল্টিমিডিয়ায় ইন্টার্নি করতে এসে জাজেই চাকরি হয়ে যায়। প্রতিষ্ঠানটির ডিজিট্যাল মার্কের্টিংয়ের দায়িত্ব পালন করছি।

শুধু ডিজাইনার নয়, জাদুশিল্পী হিসেবেও পরিচিত রয়েছে রাব্বির। ম্যাজিক শিখেছেন কবির প্রধানের কাছে। দেশের বিভিন্ন অঞ্চলে ম্যাজিক দেখিয়েও চমৎকৃত করছেন মানুষকে। স্বীকৃতিস্বরুপ ম্যাজিকে নানা পুরস্কারেও ভূষিত হয়েছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে