শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ০৬:৩০:৫৩

'আরিফিন শুভ বাংলাদেশের শাহরুখ খান'

'আরিফিন শুভ বাংলাদেশের শাহরুখ খান'

বিনোদন ডেস্ক : ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা আরিফিন শুভ। পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘একটি সিনেমার গল্প’ ছবিটি। তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত। তাকে বাংলাদেশের শাহরুখ খান বলে অভিহিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘শাহরুখ খান অনেক রোমান্টিক হিরো। শাহরুখ বলিউডকে যেভাবে রোমান্টিসিজমে ভাসিয়ে চলেন এমনটা বাংলাদেশে শুধু শুভর মাঝেই দেখা যায়। শুভ অনেক রোমান্টিক। তাঁর আচরণ দেখে বলতে পারি একমাত্র আরেফিন শুভই বাংলাদেশের শাহরুখ খান। তার রোমান্টিক আচরণ অনেক মুগ্ধকর।’

উল্লেখ্য, সম্প্রতি নুসরাত ফারিয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন। পটাকা নামের এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন নায়িকা। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে