শনিবার, ২১ এপ্রিল, ২০১৮, ০১:৪৯:১৮

শাকিবকে খুব ভালো মানুষ বললেন কলকাতার মানসী, এখন তাকে নিয়ে যে আক্ষেপে পুড়ছেন তিনি

    শাকিবকে খুব ভালো মানুষ বললেন কলকাতার মানসী, এখন তাকে নিয়ে যে আক্ষেপে পুড়ছেন তিনি

বিনোদন ডেস্ক: ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ছবি 'চালবাজ'। এই ছবিতে ভারতের ছোটপর্দার ‘রানি’ মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্ত খলনায়িকা। তাকে দেখা যায় টিভি সিরিয়াল ‘সাত ভাই চম্পা’-র খল রানি শ্বেতাংশির ভূমিকায়।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এবং এসকে মুভিজ প্রযোজিত শাকিব খানের চালবাজ ছবিটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে মানসী বলেন, ‘‘খুব ভাল লেগেছে আমার এই ছবিতে কাজ করে। শাকিব খুব ভাল একজন মানুষ। আর এই ছবিটা আমার কাছে 'সামহাউ' খুব লাকি। এই ছবির পরেই আমি বেশ কিছু ভাল কাজের অফার পেয়েছি। তাই খুবই স্পেশাল আমার কাছে। তাছাড়া আমার দাদার ভূমিকায় অভিনয় করেছে সাগ্নিকদা। আমাকে প্রচুর সাহায্য করেছে।''

তবে মানসীর একটাই আপসোস রয়ে গেছে। শাকিব খানের সঙ্গে এতদিন শুটিং করার পরেও একটা সেলফি তোলা হয়নি। এখন তাকে নিয়ে এই আক্ষেপে পুড়ছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে