বিনোদন ডেস্ক : আপাতত চিন্তামুক্ত সালমান খান। কিন্তু কিং খানের কপালে যোগ হলো চিন্তার মাত্রাটা৷ সালমানের পর এবার মহাবিপদে শাহরুখ। সূত্রের খবর, সালমানের পর এবার বেশ ভালোভাবেই আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন বলিউডের বাদশা। কারণটা অবশ্যই তাঁর বিপুল সম্পত্তি৷
চলতি বছরের প্রথমদিকে শাহরুখ খান তাঁর আলিবাগের দেজা ভু ফার্ম হাউস নিয়ে একটি আইনি নোটিশ পায়৷ জানা যায়, শাহরুখ চাষ যোগ্য এই জমিটি কেনার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জমিটি চাষাবাদের কারনেই নিচ্ছেন৷
কিন্তু পরবর্তীকালে সেখানে বিলাসবহুল একটি ফার্ম হাউস তৈরি করেন৷ যেখানে বিভিন্ন সময় পার্টিও হয়৷বিষয়টি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসতেই তাঁরা তদন্ত শুরু করে৷ যার জল কোর্ট পর্যন্ত গড়ায়৷ কিন্তু সরকার পক্ষের আইনজীবী বক্ তব্য অনুয়ায়ী, এই মুহূর্তে কেসটি আদালতে পেশ হচ্ছে না৷ তবে এই বছরের শেষের দিকেই শুরু হবে মামলা৷
আদালতের এই সিদ্ধান্তে জেরে আপাতত বেশ অস্বস্তিতে শাহরুখ এবং তাঁর পরিবার৷ কারণ ওই সময়ই মুক্তি পাবে তাঁর বহুপ্রতিক্ষীত ছবি ‘জিরো’৷ ফলে আদালতের রায় যদি তাঁর বিপক্ষে যায় তাহলে তাঁর প্রভাব পড়বে বক্সঅফিসেও৷ যদিও জমিটি তাঁর পরিবারের সদস্যদের নামেই কেনা৷
এমটিনিউজ২৪/এম.জে/ এস