বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢালিউডের মহানায়ক সালমান শাহ’র একটি ছবি ভাইরাল হয়েছে। সালমান শাহ’র ফ্যানস গ্রুপে রুহেল নামে একভক্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা কোনো সিনেমার দৃশ্য নয়।’ ছবিটি সালমান শাহ’র নিজ বাসার নিচে তোলা। তবে অনেকে এ ছবিটি ‘তোমাকে চাই’ সিনেমার একটি দৃশ্য বলে দাবি করছেন।
আসুন জেনে নেই এ ছবি নিয়ে সালমানভক্তরা কে কী বলছেন। সালমান শাহ১১একভক্ত লিখেছেন, ‘এ ছবিটা তার বাসার নিচে তোলা।’ আরেকভক্ত লিখেছেন, ‘বাসার নিচে নিজের নষ্ট হয়ে যাওয়া গাড়ি নিজেই মেরামত করছেন।’ আরেকভক্ত লিখেছেন,‘‘অনেকে ‘তোমাকে চাই’র নাম বলছেন।’
আরেকভক্ত লিখেছেন, ‘‘আপনি ঠিক শুনেছেন ভাই, এটা ইস্কাটন প্লাজার ছবি। তারা সাধারণ ধারণা থেকে বলছে। কারণ, ‘তোমাকে চাই’ মুভিতে তিনি গাড়ির গ্যারেজের কাজে অভিনয় করেছিলেন।’’
আরেকভক্ত লিখেছেন, ‘‘ঠিক বলেছেন কামাল ভাই, এটা ‘তোমাকে চাই’ সিনেমা না। কারণ এ মুভি আমি আমার খালার সাথে ময়মনসিংহ ‘অজন্তা সিনেমা’ হলে গিয়ে দেখার সৌভাগ্য আমার হয়েছে, তাই বলছি এমন দৃশ্য এ মুভিতে নেই।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ্। তবে সালমান মরেও অমর হয়ে আছেন। তরুণ্য প্রজন্ম এখনো সালমান শাহ্’র স্টাইল ফলো করেন। তারাই এখনো মনে প্রাণের বিশ্বাস করেন, স্টাইল আইকন হলেন সালমান শাহ্।
►► ছবি ও কমেন্ট সালমান শাহ্’র ফ্যানস গ্রুপ থেকে নেওয়া।
এমটিনিউজ২৪/এম.জে/এস