মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:১৮:১৯

শাকিব ভক্তদের নিয়ে একি বললেন জয়!

শাকিব ভক্তদের নিয়ে একি বললেন জয়!

বিনোদন ডেস্ক : তারকাদের জীবনের নানা গোপন তথ্য ফাঁস করে ইতিমধ্যেই আলোচিত হয়ে উঠেছে রম্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

অনুষ্ঠানটি নিয়ে বেশিরভাগ সময়ই বিতর্কের মধ্যে পড়তে হয়েছে জয়কে। তার অনাকাঙ্খিত বিভিন্ন প্রশ্নের কারণে এ বিতর্কের জন্ম হয়েছে। অনেকেই বলছেন, আগত অতিথিদের উদ্ভট প্রশ্ন করে বিব্রত করছেন তিনি।

শাকিব ভক্তদের নিয়ে একি বললেন জয় ! চিত্রনায়ক ওমর সানিসহ অনেককেই এই অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে। সম্প্রতি এই অনুষ্ঠানের একটি পর্বে শাকিব খানের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন জয়।

এ বিষয়ে জয় বলেন, এই অনুষ্ঠানটিকে ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছে। আমাদের খুবই প্রিয়, দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ওনার যে ভক্তরা আছেন, তারা বরাবরই আমাকে ভুল বোঝেন। তারা ভাবতেছে আমি শাকিব খানকে অপমান বা ছোট করে কথা বলি। কিন্তু এটা তাদের ভুল ধারণা। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের সেরা নায়ক শাকিব খান। আমিও ব্যক্তিগতভাবে তার ভক্ত।

জয় আরো বলেন, আমার ঈদের বিশেষ এপিসোডে আমি তাকে আনবার চেষ্টা করছি। আপনারা কখনই আমাকে ভুল বুঝবেন না। আমি কাউকে অপমান করার জন্য এ অনুষ্ঠান করি না। আমি চাই নির্মল একটি বিনোদন এবং বিনোদনের মাধ্যমে আপনাদের তথ্য দিতে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে