মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ০৪:০৯:৩৯

ভারতীয় ক্রিকেটারের সাথে চুটিয়ে প্রেম করছেন উর্বশী

ভারতীয় ক্রিকেটারের সাথে চুটিয়ে প্রেম করছেন উর্বশী

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট এবং বলিউড যেন এক সুতোয় গাঁথা। আনুশকা শর্মা, শর্মিলা ঠাকুর সবাই যেন ভারতীয় ক্রিকেটারের প্রেম মজেছেন। আর এবার সেই তালিকায় যোগ দিলেন উর্বলীও। চুটিয়ে প্রেম করছেন হার্দিক পান্ডিয়ার সাথে।

সম্প্রতি এক পার্টিতে ভারতীয় এ ক্রিকেটারের সঙ্গে দেখা গেছে উর্বশীকে। শুধু তাই নয়, দুজনকে বেশ আন্তরিক হতেও দেখা গেছে। হার্দিক আর ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে তোলা উর্বশীর একটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ওইদিন পার্টিতে উপস্থিত থাকা এক ব্যক্তি ভারতীয় গণমাধ্যমকে জানায়,সেখানে হার্দিক আর উর্বশীকে টানা অনেকক্ষণ গল্প করতে দেখা গেছে। গভীর মনোযোগ দিয়ে তারা একে অন্যের কথা শুনছিলেন। আশপাশে যে হইহল্লা হচ্ছে, সেদিকে কোনো খেয়াল ছিল না দুজনের।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে