মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ০৬:৫৪:১৭

কোনো আপত্তিই ধোপে টিকল না সঞ্জয়ের বায়োপিক : প্রথম পোস্টার আপনাকে চমকে দেবে

কোনো আপত্তিই ধোপে টিকল না সঞ্জয়ের বায়োপিক : প্রথম পোস্টার আপনাকে চমকে দেবে

বিনোদন ডেস্ক: শুরু থেকেই বিতর্ক। এমনকি যাঁর বায়োপিক, তিনিও নানা আপত্তি তুলেছিলেন ছবিটি নিয়ে। তবে শেষমেশ বুঝি আর কোনো আপত্তিই ধোপে টিকল না। আজ দুপুরের পর মুক্তি পেল সঞ্জয় দত্তের বায়োপিকের প্রথম পোস্টার। 

রাজকুমার হিরানি আর রণবীর কাপুরের জুটি বেঁধে করা প্রথম কাজটির নাম দেওয়া হয়েছে 'সাঞ্জু'। আরা এই 'সাঞ্জু'রই ফার্স্টলুক পোস্টার নিজের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে রণবীরের এভারগ্রিন রোমান্টিক পিতা ঋষি কাপুর লেখেন, চিত্তাকর্ষক।

সত্যিই এটি চিত্তাকর্ষকই বটে। আপনারও ভালো লাগবে এই পোস্টারটি এবং আপনি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবেন ছবিটি দেখার। 

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিটিতে রয়েছে দুর্দান্ত স্টার কাস্ট। রণবীর ছাড়াও এতে আরো বেশ ক'টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা, পরেশ রাওয়াল, সোনম কাপুর, দিয়া মির্জা, কারিশমা তান্না, মনীষা কৈরালা, জিম সর্ব, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

ফক্স স্টার স্টুডিওর সাথে ছবিটির প্রযোজনায় আছে বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি ফিল্মস। সব কিছু ঠিক থাকলে সঞ্জয় দত্তের বায়োপিকটি জুনের ২৯ তারিখ মুক্তি পাবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে