বিনোদন ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের ১১ মে অনুষ্ঠিতব্য বিয়েতে দাওয়াত পেয়েছেন বলিউডের আন্তর্জাতিক তারকা ও বধূ-সখী প্রিয়াঙ্কা চোপড়া। সংবাদসূত্র ডেইলি মেইল ও সিএনএন।
উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানটি উইন্ডসোর ক্যাসলের সেইন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিত হবে।
আরো জানা গেছে, কোয়ান্টিকোর কাজ আপাতত স্থগিত রেখে প্রিয়াঙ্কা এখন লন্ডনে অবস্থান করছেন।
সূত্র : এনডিটিভি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস