বিনোদন ডেস্ক : মনীষ মালহোত্রার শো-এ হাজির হয়েছিলেন দীপিকা পাডুকন এবং রণবীর কাপুর। যা নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাডুকন কি আবার সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হতেই ফের প্রকাশ্যে এল নতুন ভিডিও।
দীপিকার সঙ্গে একান্তে রণবীর, ভাইরাল হল ভিডিওG যেখানে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে কথা বলতে দেখা যাচ্ছে একান্তে।ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা পাডুকন। তাঁদের সঙ্গে রয়েছেন শাবানা আজমিও।
বলিউড অভিনেত্রী যখন পাপারাত্জির সঙ্গে কথা বলতে ব্যস্ত, সেই সময় রণবীর, দীপিকাকে দেখা যায় একান্ত আলাপচারিতায় ব্যস্ত থাকতে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র পর বিচ্ছেদ হয়ে যায় রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনকে। তারপর বেশ কয়েক বছর পর রণবীরের সঙ্গে ‘তামাশা’-য় স্ক্রিন শেয়ার করতে দেখা যায় রণবীর এবং দীপিকাকে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস