বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:০৬:০৯

কাশ্মিরে সালমান-জ্যাকলিনের রোমান্স

কাশ্মিরে সালমান-জ্যাকলিনের রোমান্স

বিনোদন ডেস্ক: সাদা বরফে ঘেরা চারিদিক। তার মাঝে বলিউডের দাবাং খান ও শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন। এমনই এক ছবি আজ গোটা দিন জুড়ে থাকল ফেসবুক ওয়ালে। নিন্দুকেরা আবার দু’য়ে দু’য়ে চারও করে ফেলেছেন।

না কোনও সম্পর্কে জড়াননি ভাইজান। চলছে ‘রেস থ্রি’-এর শ্যুটিংয়ের শেষ পর্ব। যার জন্য পরিচালক বেছে নিয়েছেন ভূ-স্বর্গ কাশ্মীরকে৷ সেখানেই বেশ কয়েকদিন ধরে চলবে শ্যুটি৷ সূত্রের খবর, ছবির ক্লাইম্যাক্সের দৃশ্যের শ্যুট হবে শ্রীনগরে৷

জানা গিয়েছে, কাশ্মীরে পৌছে সালমান খান প্রথমেই দেখা করেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির সঙ্গে৷ সাক্ষাৎপর্বের পর ভাইজান মুখ্যমন্ত্রী প্রসঙ্গে জানান, “উনি খুব ভালো মনের মানুষ৷ ওঁনার অভ্যর্থনায় আমরা সকলেই আপ্লুত৷ ‘রেস থ্রি’-এর শ্যুটিংয়ের মুখ্যমন্ত্রী তাঁর তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেবেন বলে জানিয়েছেন৷”

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই ‘রেস থ্রি’-এর গোটা টিম চলে যায় শ্যুটিং স্পটে৷ যদিও অভিনেতাদের মধ্যে সালমানের সঙ্গে দেখা গেল শুধু জ্যাকলিন ফার্নান্ডেজকে৷ এছাড়াও ছিলেন পরিচালক আলি রেমো ডি’সুজা এবং প্রযোজক৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে