বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ১০:২৫:১৬

‘আগে গাড়ি কিনব, তারপর বিয়ে করব’

‘আগে গাড়ি কিনব, তারপর বিয়ে করব’

বিনোদন ডেস্ক: প্রথমে মডেল, এরপর উপস্থাপিকা তারপর চলচ্চিত্র নায়িকা এখন আবার গায়িকা। বর্তমানে দুই বাংলায় জনপ্রিয় এই নায়িকা নুসরাত ফারিয়ার আজ ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পটকা’ শিরোনামের গানটি। প্রেমের ভাঙন থেকে কী করে মেয়েরা বেরিয়ে আসবে তাই নিয়েই এই মিউজিক ভিডিওটি। এই গান থেকে যা আয় হবে, তা খরচ করা হবে বাচ্চাদের পড়াশোনায়।

গানটির পাশাপাশি ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে ভারতের এক পত্রিকার সঙ্গে কথা বলেছেন নুসরাত ফারিয়া। সেখানে নায়িকা জানিয়েছেন, আগে টাকা জমিয়ে গাড়ি কিনব, তারপর বিয়ে করব।

হঠাৎ করে গানের প্রতি এত আগ্রহ? নুসরাত বললেন, ‘‘গান না শিখলেও স্কুলের অনুষ্ঠানে গান, নাচ, বিতর্ক সব কিছুতেই অংশগ্রহণ করতাম। আমার ক্লাসিক্যাল মিউজিক খুব ভাল লাগে। নজরুল সঙ্গীতও আমার খুব পছন্দের। গান আমাকে সব সময়েই অনুপ্রেরণা দিয়েছে।’’

বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি সামনেই বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা? সঙ্গে সঙ্গে নাকচ করে নুসরাত ফারিয়া বলেন, ‘‘একেবারেই না। বিয়েতে কত খরচ হয়! আমি সব খরচ বাঁচিয়ে দামি গাড়ি কিনব। তারপর বিয়ে করব।’’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে