শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮, ১২:২১:২৩

সালমান-জ্যাকলিনের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

সালমান-জ্যাকলিনের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল

বিনোদন ডেস্ক : ‘রেস থ্রি’-র শুটিংয়ের জন্য আপাতত জম্মু কাশ্মীরে রয়েছেন সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। ‘রেস থ্রি’-র রোম্যান্টিক গানের শুটিংয়ের জন্যই আপাতত লেহ-তে রয়েছেন সালমান খান-রা। আর সেখানে গিয়ে এবার জ্যাকলিনকে নিয়ে সালমান খান কি করলেন জানেন?

জম্মু কাশ্মীরে শুটিং করতে যাওয়ার পরই সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সালমান। আর এবার জ্যাকলিনকে নিয়ে লেহ-র রাস্তায় বেরিয়ে পড়লেন সালমান।

অর্থাৎ, সালমানের সঙ্গে বাইক রাইডে বেরিয়ে যেমন ছবি তুললেন জ্যাকি, তেমনি শেয়ার করলেন সেই ভিডিও-ও। সালমান এবং জ্যাকলিনের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

বলিউডের জনপ্রিয় করিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’সুজার পরিচালনায় ‘রেস থ্রি’-র শুটিং শুরু করেছেন সালমান খান। এর আগে ‘কিক’-এর সময়ও সালমানের সঙ্গে শ্রীলঙ্কান বিউটির জুটি নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। ‘কিক’-এর পর এবার পর্দায় ধামাল করতে ফের হাজির সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। -জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে