বিনোদন ডেস্ক : হিনা এবং সালমানকে নিয়ে বিস্ফোরক উক্তি, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। হিনা খান নাকি সালমান খানের গার্লফ্রেন্ড।
এবং, সালমান চাইতেন তাঁর বান্ধবী-ই বিগ বস-এর শিরোপা জিতুন। একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এবার এমনই মন্তব্য করেন স্বামী ওম। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
ইন্ডিয়া টুডে-র সাক্ষাতকারে স্বামী ওম বলেন, সালমান খান এক সময় হিনা খানের সঙ্গে ‘ডেটিং’ করতেন। এবং, হিনা-ই যাতে বসের ঘরে সেরার শিরোপা পান, তাই চাইতেন সালমান।
কিন্তু, হিনা যে সালমানের বান্ধবী ছিলেন, সেটা কীভাবে জানলেন? সাংবাদিকের ওই প্রশ্নের জবাবে ওম বলেন, ‘তন্ত্র বিদ্যা’র মাধ্যমেই সালমান-হিনার সম্পর্কের কথা তিনি জানতে পেরেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি হিনা খান।
এদিকে সম্প্রতি দুবাইতে গিয়ে দীর্ঘদিনের বন্ধু রকি জয়শওয়ালের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন হিনা খান। চুপিসাড়েই রকি সঙ্গে বাগদান পর্ব সেরে রীতিমত খবরের শিরোনামে উঠে আসেন টেলিভিশনের জনপ্রিয় বউমা।
এমটিনিউজ২৪/এম.জে/ এস