বিনোদন ডেস্ক : ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর সিং দর্শক মাত করেছেন। টিজার থেকে ট্রেলার, সব জায়গায় দর্শকদের নজর কেড়েছেন রণবীর। আর ছবি মুক্তির পর তো প্রশংসা, সম্মান প্রাপ্তি তার কঠোর পরিশ্রমকে মর্যাদা দিয়েছে। সেই খিলজিরক ভূমিকা রণবীরকে দেখে হবু-স্ত্রী দীপিকার কেমন লাগছে?
এর উত্তরে দীপিকা জানিয়েছেন, ‘প্রথমবার আমি রণবীরকে খিলজির ভূমিকায় অনস্ক্রিন দেখেছি। কারণ আমাদের একসঙ্গের কোনো দৃশ্য ফিল্মে ছিল না। এই ভূমিকায় আমি রণবীর ছাড়া অন্য কাউকে ভাবতে পারিনি ।
ছবিতে খিলজির চরিত্রটি লেখকের তৈরি, তবে রণবীর আলাদা করে তৈরি করে নিয়েছে চরিত্রটিকে। আর চরিত্রের প্রতি সমস্ত রকমের বিচার করেছে সে। দর্শকরা তাকে ঘৃণা করেছে , কিন্তু অভিনয়কে ভালোবেসেছে।
দীপিকা আরো জানিয়েছেন, বর্তমানে দর্শকরা অনেক বেশি পাল্টে গেছেন আগের থেকে। বর্তমান দর্শক অনেক বেশি সতর্ক। আর তারা খিলজির চরিত্রকে ঘৃণা করলেও রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন। দীপিকা জানিয়েছেন, রণবীরের বিষয়ে তিনি ভীষণ ‘প্রটেক্টিভ’।
দীপিকা জানিয়েছেন, তিনি রণবীরের বিষয়ে বেশ সৎ। দীপিকা ফিল্মফেয়ার মিডলইস্টের জন্য আপাতত ব্যস্ত আছেন। তিনি পরবর্তী কোনো ছবিতে কাজ করতে চলেছেন, তা এখনো প্রকাশ করেননি।
এমটিনিউজ২৪/এম.জে/ এস