শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮, ০৮:৪৯:৩১

হিনা খান সালমানের প্রেমিকা, দাবি স্বামী ওম-এর

হিনা খান সালমানের প্রেমিকা, দাবি স্বামী ওম-এর

বিনোদন ডেস্ক :  হিনা খান সালমানের প্রেমিকা, দাবি স্বামী ওম-এর।  সালমান চাইতেন তাঁর বান্ধবী-ই বিগ বস-এর শিরোপা জিতুক। ভারতের একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এবার এমনই মন্তব্য করেন স্বামী ওম। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

ইন্ডিয়া টুডে-র সাক্ষাতকারে স্বামী ওম বলেন, সালমানন খান এক সময় হিনা খানের সঙ্গে ‘ডেটিং’ করতেন। হিনা-ই যাতে বসের ঘরে সেরার শিরোপা পান, তাই চাইতেন সালমান। কিন্তু, হিনা যে সালমানের বান্ধবী ছিলেন, সেটা কীভাবে জানলেন?

সাংবাদিকের ওই প্রশ্নের জবাবে ওম বলেন, ‘তন্ত্র বিদ্যা’র মাধ্যমেই সালমান-হিনার সম্পর্কের কথা তিনি জানতে পেরেছেন। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি হিনা খান।
এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে