শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮, ০৩:৪৭:২১

কী করছেন অপু বিশ্বাস?

কী করছেন অপু বিশ্বাস?

বিনোদন ডেস্ক : ঢাকাই শোবিজের অন্যতম ব্যস্ত তারকা এখন অপু বিশ্বাস। ব্যস্ততা তার আগেও ছিল। তবে এখনকার ব্যস্ততার ধরনটা একটু ভিন্ন।

কী করছেন অপু বিশ্বাস? আগে সিনেমার শুটিং আর ডাবিং নিয়েই সময় কাটত এ নায়িকার। এখন সিনেমার ব্যস্ততা কম। নিয়মিত স্টেজ শো, বিভিন্ন প্রতিষ্ঠানের শো’রুম উদ্বোধন ও টিভি চ্যানেলে নাচের পারফর্ম- ইত্যাদি নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

দেশের বাইরেও এখন নিয়মিত শো করছেন। সেই সঙ্গে ছেলে আবরাম খান জয়কে নিয়ে ব্যস্ততা তো রয়েছেই। তবে এসব কিছু ছাপিয়ে সিনেমায় ব্যস্ত হতে চাইছেন তিনি। এর মধ্যে তিনটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। যার শুটিং শিগগরিই শুরু হবে।

এছাড়াও আগামী রোজার ঈদে মুক্তির তালিকায় রয়েছে তার অভিনীত ‘পাঙ্কু জামাই’ শিরোনামের একটি ছবি। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি প্রসঙ্গে অপু জানান, ‘নানা কারণে এর শুটিং শেষ করতে দেরি হয়।

তবে আমার বিশ্বাস, দর্শক এটি দেখে পছন্দ করবেন। অনেক দিন ধরেই তো বড় পর্দায় নেই। তাই ছবিটি নিয়ে অন্যরকম অনুভূতি কাজ করছে।’ ছবিটি ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক আবদুল মান্নান।

তিনি বলেন, ‘ছবির কাজ শেষ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনোমালিন্যের জন্য। তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরই মধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।’

এদিকে রবিন খান পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন অপু। ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘কানাগলি’। দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ছবিতে বাপ্পি চৌধুরীর বিপরীতে এবং রফিক শিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে সাইমনের সঙ্গে অভিনয় করবেন তিনি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে