শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮, ০৭:৪৫:৫১

প্লে-ব্যাকে আসছে নুসরাত ফারিয়া

প্লে-ব্যাকে আসছে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: বর্তমান দুই বাংলার হার্টথ্রোব চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অনেক আগেই উপস্থাপনা করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া আর জে হিসেবে তিনি বেশ জনপ্রিয়।

সম্প্রতি ঢালিউড এই নায়িকা একটি গানে কণ্ঠ মিলিয়ে নিজেকে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত হতে চেয়েছেন। নুসরাত ফারিয়া ছাড়াও বলিউড–ঢালিউডের অনেক অভিনেতা-অভিনেতীরাও বিভিন্ন সময় প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছেন।

‘পটাকা’ শিরোনামে গানটির ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। গত বৃহস্পতিবার রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়। এ উপলক্ষে রাজধানীর বনানীর একটি ক্যাফেতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ফারিয়া।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে