শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮, ০৮:৫৩:০৭

শাকিবের পরেই অপুর সাথে ইমরানের সেলফি, ব্যাপার কী?

শাকিবের পরেই অপুর সাথে ইমরানের সেলফি, ব্যাপার কী?

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে সেলফি তুলতে দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদকে। আর সপ্তাহ যেতে না যেতেই একই ভাবে সেলফিবন্দি হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথেও। ভাবছেন অন্য কিছু ? তাহলে ভুল করছেন।
কারণ গতকাল রাতে ‘চাটক’ এ একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেলো অপু, পড়শী, ইমরানসহ আরো একঝাঁক তারকাদের। আর সেই সুবাদে অপুর সাথে সেলফি তুললেন ইমরান। আসুন এবার জেনে নেই ভক্তরা কে কী বলছেন।

নূর নাহার মেঘা নামে এক ভক্ত লিখেছেন, ‘ভাইয়া তুমি সব সময় দাঁত বের করেই হাসবা, তোমার ঐ হাসিটা সব থেকে সুন্দর পুরাই ইনুসেন্ট কিউটের ডিব্বা।’

রোহান নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অপুকে ট্যাগ দিলেন না যে।’ শাহরিয়া আহমেদ নামে আরেক ভক্ত লিখেছেন,‘ভাইয়া সেই ছিলো কনসার্ট লাইভ ছিলাম আর ভাইয়া ‘চাটক’ এ। শেখ শামীম নামে আরেক ভক্ত লিখেছেন, ‘কি আর বলবো এক কথায় অসাধারণ।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে