শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮, ১০:৪৩:১২

সংগীতশিল্পী থেকে হলেন নৃত্যশিল্পী, বিয়ের অনুষ্ঠানে নাচলেন আসিফ!

সংগীতশিল্পী থেকে হলেন নৃত্যশিল্পী, বিয়ের অনুষ্ঠানে নাচলেন আসিফ!

বিনোদন ডেস্ক: বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। টানা একযুগ সংগীতাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন তিনি। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। পাশাপাশি মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছেন। সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে বিয়ের অনুষ্ঠানে নাচলেন আসিফ।

সম্প্রতি রাজধানীর উত্তরার ওই ক্লাবে গিয়ে দেখা যায়, ক্লাবের এক কোণে একটি স্টেজে বর-কনে বসে আছেন। তাদের সামনে গান গাইছেন আর নাচছেন আসিফ আকবর, কলকাতার কণ্ঠশিল্পী জেমি, মডেল-অভিনয়শিল্পী আসিফ ইমরোজ, শিল্পী আফ্রি। এছাড়াও তাদের সঙ্গে রয়েছে একঝাক নৃত্যশিল্পী।

তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়, ‘দুই দুবার’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যাবে। এতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও কলকাতার জেমি ইয়াসমিন। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর করেছেন কলকাতার প্রীতম ব্যানার্জি। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন আসিফ ইমরোজ-আফ্রি। এর সার্বিক পরিকল্পনা ও তত্বাবধায়নে নিউ ভিশন বিডি ক্রিয়েটিভ টিম। খুব শিগগির ‘নিউ ভিশন বিডি’ -এর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানা যায়।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘গানটি দারুণ হয়েছে। প্রীতমের সঙ্গে আগেও কাজ করেছি, এবার জেমির সঙ্গে প্রথম কাজ করলাম। ওর কণ্ঠটাও বেশ সুন্দর। আশা করছি, দুই দুবার গানটি সকলের ভালো লাগবে। নিউ ভিশন বিডির জন্য শুভ কামনা।’

কলকাতার জেমি ইয়াসমিন এর আগে ‘আমি নেতা হবো’ সিনেমার ‘চুম্মা’ গানটি গেয়ে বাংলাদেশে বেশ আলোচিত হন। মিউজিক ভিডিও ছাড়াও খণ্ড নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও তারকাদের নিয়ে সাজানো অনুষ্ঠানও নিউ ভিশন বিডি চ্যানেলে দেখা যাবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে