রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮, ১০:০০:১৩

‘রণবীর ছাড়া বিশেষ কাজটি কেউ পারত না’

‘রণবীর ছাড়া বিশেষ কাজটি কেউ পারত না’

বিনোদন ডেস্ক : একজন বলিউডের উঠতি তারকা; অন্যজন সুপারস্টার নায়িকা। রণবীরের অনেক গোপন কাহিনীই নবাব পরিবারের বউয়ের জানা আছে।

কারণ রণবীর সিং তো তার কাজিন। ছোটবেলায় রণবীর কাপুর ছাড়া একটি বিশেষ কাজ নাকি আর কেউ করতে পারতেন না। আর এ কথা প্রকাশ্যে বললেন কারিনা! কিন্তু সেই বিশেষ কাজটি কি জানেন?

সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার হিরানির পরবর্তী ছবি ‘সঞ্জু’র টিজার। সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করেছেন রণবীর কাপুর। রণবীরের নতুন লুক দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন দর্শকরা।

রিলিজের অপেক্ষায় থাকা মুভিটিকে রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। ঠিক এই কাজটা নিয়েই প্রকাশ্যে কথা বলেছেন কারিনা।

তার মতে, সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীর ছাড়া বিশেষ কাজটি কেউ পারত না। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘সঞ্জয় দত্তের জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে রণবীরের থেকে ভালো কেউ ছিল নাকি? আমার মনে হয় ওর থেকে ভালো কেউ এটি করতে পারত না।’

কারিনা এবং রণবীরের মধ্যে মজার সম্পর্কের কথা এর আগে প্রকাশ্যে শেয়ার করেছিলেন দুই ভাই-বোন। এখনও পর্যন্ত অনস্ক্রিন একসঙ্গে তাদের দেখা যায়নি। কিন্তু একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন দুই তারকাই।

সব কিছু ঠিক থাকলে সঞ্জয় দত্তের বায়োপিক মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন। রণবীর ছাড়াও এই মুভিতে তারকাদের সমাবেশ ঘটেছে। আছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালার মতো নবীন-প্রবীণ মহাতারকারা।
এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে