বিনোদন ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতি সবার ভালবাসা-শ্রদ্ধা কিছুটা অন্যরকম। খেলোয়ার হিসেবে তিনি যতটা না সবার কাছে প্রিয় তার চেয়ে বেশী প্রিয় ভাল মনের মানুষ হিসেবে। তাই তিনি কারো প্রথম ভাললাগা কিংবা ভালবাসা মানুষ।
আর এমন এক মানুষেকে ভালবাসাটাই স্বাভাবিক।আর তাকে ভালবাসা কোটি মানুষের মাঝে নিজেকেও জড়ালেন বাংলাদেশের উঠতি তারকা অভিনেত্রী শবনম ফারিয়া।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানালে সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মাশরাফি প্রতি তার এই ভালবাসার কথা অকপটেই বলেদিলেন এ সময়ের চমৎকার অভিনেত্রী শবনম ফারিয়া।
তিনি জানিয়েছেন, তার প্রথম প্রেমের কথা। সবার মত তিনি বাংলাদেশের কোটি মানুষের ভালবাসার মানুষ মাশরাফিকে প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলেন। সেই ২০০৯ সালে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে প্রথমবার মাশরাফিকে সরাসরি দেখি।তারপরই তার প্রেমে পড়ে যাই।
নিজের প্রথম ভালোবাসার মানুষকে নিয়ে ফারিয়া বলেন, ‘প্রথম যেদিন সামনা-সামনি মাশরাফিকে দেখি, আমার পা কাঁপছিল। আধাঘন্টা কথা বলতে পারছিলাম না।’ ফারিয়া আরও বলেন,‘আমি শুধু মাশরাফির ভক্ত-ই না, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি। প্রথমবার দেখায় নিশ্চুপ ছিলাম শুধু দেখছিলাম তাকিয়ে।’
এমটি নিউজ/এপি/ডিসি